নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে হাসপাতালের ৬৯ শতাংশ জমি উদ্ধার



নীলফামারীর কিশোরগঞ্জে থানা মোড় সংলগ্নে অভিযান চালিয়ে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে দখল করে গড়ে উঠা ১৮ টির বেশি কাঁচা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 


বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল এগারোটার দিকে উপজেলার থানা মোড় সংলগ্নে ওই উচ্ছেদ অভিযান শুরু হয়।  


উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে থানা মোড় সংলগ্নে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতাংশ সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অনেকে ছোট-বড় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন।


এসব দখলদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর পরও কেউ জায়গা ছাড়তে পারিনি। ফলে কোর্টে রায়ের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।এতে অবৈধভাবে দখল থেকে ৬৯ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই জায়গার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা যায়। 


উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন,বেদখল হওয়া জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলছিলো। কোর্টের রায়ের প্রেক্ষিতে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।




আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে