নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে সাংবাদিকের উপর হামলা

 নীলফামারীর কিশোরগঞ্জে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ন কবিরের নির্দেশে লাতিফুল আজম নামে এক সংবাদকর্মীকে অশ্লীল গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টার সময় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় অক্টোবর মাসের চাল নিতে আসে অনুমোদিত ডিলারগণ। ডিলারের উপস্থিতে চাল দেয়ার নিয়ম থাকলেও তাঁদের অনুপস্থিতে উৎকোচ গ্রহণ করে চাল দেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির। এমন খবরের তথ্য পেয়ে খাদ্যগুদামে যান, দ্যা মর্নিং গেøারী পত্রিকার উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন ও দৈনিক দেশ চিত্রের উপজেলা প্রতিনিধি আদর আলী।

ডিলারের অনুপস্থিতে চাল দেয়ার ব্যাপারে সংবাদকর্মীরা জানতে চাইলে, ওসি এলএসডি হুমায়ন কবির বলেন, ডিলার এসে স্বাক্ষর দিয়ে গেছে তাই আমরা চাল পাঠিয়ে দিচ্ছি। পরে ওনার নির্দেশে (হুমায়ন কবির) শ্রমিকের সর্দার পালানু রহমান ্ওই তিন সংবাদকর্মীদের উপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সাংবাদিক লাতিফুল আজম গালিগালাজ করার নিষেধ করলে শ্রমিকের সর্দার পালানু রহমান তেড়ে এসে তাঁকে এলোপাথারি ভাবে ঘুসি ও মারধর করে। অপর দুই সাংবাদিক এগিয়ে গেলে তাঁদেরকে হুমকি প্রদান করে গোডাউন থেকে বের হয়ে যেতে বলেন তিনি। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অপর দুই সাংবাদিকসহ আহত সাংবাদিক লাতিফুল আজমকে নিয়ে এসে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেন। খাদ্য গোডাউনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে ঘটনার সত্যতা জানা যাবে বলে গণমাধ্যমকর্মীরা বলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, বিষয়টি আমি শুনেছি খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে