নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত কয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড তাপদাহে এ উপজেলার মানুষের নাভিশ্বাস উঠেছে।এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উপজেলার নিম্ন আয়ের মানুষজন। ভাদ্র মাসে বৃষ্টি ভরা মৌসুমে নেই কোন বৃষ্টি। সকাল থেকে প্রখর রোদে সবকিছু খাঁ-খাঁ করছে যেন। এই রোদের ঘাম ঝড়ানো তাপমাত্রার কারণে এখানকার শ্রমজীবী মানুষেরা পড়েছে চরম বিপাকে। দিনমজুর, শ্রমিক, রিকশা চালক, ঠেলা ও ভ্যান চালকেরা কাজে হিমশিম খাচ্ছেন। গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। অনেকেই গাছের ছায়ায় শীতল পরশ পেতে ঠাঁই নিচ্ছেন। আবার কেউ কেউ একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, লেবু পানি, ডাবের পানি কিংবা আইসক্রীম খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন।  তাছাড়াও প্রচণ্ড গরমে শিশুসহ বৃদ্ধদের অনেকের দেখা দিয়েছে ডায়রিয়া রোগ। ঘন ঘন পাতলা পায়খানায় শিশুরা কাহিল হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখা দিয়েছে জ্বর-সর্দি-কাশি। উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ার বাসিন্দা মবার উদ্দিন বলেন, এত অসহ্য গরমে কোন কিছুই ভালো লাগে না। তীব্র গরমে অসহ্য হচ্ছে জনজীবন। ভ্যান চালক আজিজুল ইসলাম  জানান, স্বাভাবিক সময়ে দৈনিক পাঁচশ থেকে আটশত টাকা আয় হলেও এখন হচ্ছে দুই থেকে তিনশত টাকা। আগে বাজার থেকে দশ কেজি চাল কিনলেও এখন কিনতে হচ্ছে দুই কেজি।

এদিকে গত কয়েক দিন ধরে গরমে সঙ্গে তীব্র হয়ে উঠেছে অসহনীয় লোডশেডিং। এতে আরও অতিষ্ঠ এ উপজেলার মানুষ। বিঘ্নিত এলাকাবাসীর দৈনন্দিন জীবন। 


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে