নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে মহিলা বিষয়ক অফিসের কার্যক্রম: চরম বিড়ম্বনায় ভুক্তভোগীরা


কর্মকর্তার অভাবে গত দেড় বছর ধরে নীলফামারীর কিশোরগঞ্জে মহিলা বিষয়ক অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শুধু মঙ্গলবার আর অতিরিক্ত কার্যদিবস হিসেবে বুধবারসহ দুই দিন অফিসে আসলেও সপ্তাহের বাকি দিনগুলোতে অফিসের কার্যক্রম থাকে ঢিলেঢালা।এর ফলে মহিলা বিষয়ক অফিসে আসা ভুক্তভোগীদের পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার এর বদলি জনিত কারণে চলে যান ২০২৩ সালের মে মাসে। তখন থেকে অতিরিক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আচ্ছেন নুরুন্নাহার শাহজাদী। বর্তমানে তিনি সৈয়দপুর মহিলা বিষয়ক অফিসে দায়িত্বরত। এছাড়াও তিনি ডোমার ও কিশোরগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিন উপজেলায় দায়িত্বে থাকার কারণে কিশোরগঞ্জ উপজেলায় সিডিউল অনুযায়ী সপ্তাহে মঙ্গলবার  ও অতিরিক্ত দিন হিসেবে বুধবারসহ দুই দিন অফিস করে থাকেন। আর সপ্তাহের বাকি দিনগুলোতে অফিসের কার্যক্রম থাকে ঢিলেঢালা। এদিকে বাকি দিন গুলো পুরো অফিস চালাচ্ছেন একজন অফিস সহায়ক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি শূন্য থাকায় গত দেড় বছর ধরে সৈয়দপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এসে সপ্তাহে এক থেকে  দুই দিন চালাচ্ছেন এই অফিসের কার্যক্রম। জানা গেছে, সপ্তাহে এক থেকে দুই দিন অফিস চললেও বাকি কার্যদিবসে অফিসের কাজ ঢিলেঢালা। এর ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে আসা এ উপজেলার ভুক্তভোগীদের। মহিলা বিষয়ক অফিসে আসা ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী জানান,আমি একটি কাজের জন্য অনেকদিন ধরে অফিসে আসি আর ঘুড়ে যাই। অফিসে এসে দেখি ম্যাডাম নাই। অনেকদিন ঘুরার পর জানতে পারলাম ওনি নাকি সপ্তাহে একদিন অফিস করেন। মহিলা বিষয়ক অফিসে আসা আরেক ভুক্তভোগী জানান, আমার মাতৃকালীন ভাতা ব্যাপারে আমি গর্ভবতী অবস্থায় বেশ কয়েকদিন ধরে অফিসে আসলে অফিসারের দেখা পাই নাই। এইভাবে আর কতদিন অফিসে আসতে হবে কে জানে? এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী বলেন, আমি তিন উপজেলায় দায়িত্ব পালন করার কারনে সপ্তাহে একদিন কিশোরগঞ্জ উপজেলা অফিস করি। হয়তো একদিন অফিস করায় ভুক্তভোগীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে