নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে চুরির অপবাদ দেওয়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা



সুপারি চুরির অপবাদ দিয়ে শালিস বৈঠকে বৃদ্ধকে পা ধরে ক্ষমা চাইতে বলায় লজ্জায় অপমান ও ক্ষোভে ঘটনাস্থলে বিষপান করে আত্মহত্যা করেছেন আব্দুল হামিদ (৬৫)।


বুধবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ মারা যান। ঘটনাটি ঘটেছে গত রোববার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি চেয়ারম্যান পাড়া গ্রামে এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর দুরাকুটি চেয়ারম্যান পাড়া গ্রামে মৃত্যু বারান উদ্দিনের ছেলে নুরুল ইসলামের অতি সম্প্রীতি সুপারি চুরি হয়। নুরুল ইসলাম সুপারি গাছের নিচে স্যান্ডেল দেখে সন্দেহ করেন একই গ্রামের এনামুল হকের ছেলে পায়েলকে। এ ঘটনায় নুরুল ইসলাম প্রতিবেশী আবুল কালামকে সাথে নিয়ে পরদিন আবার পায়েলের বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি দেন। এ সময় কালাম বলেন, নুরুল ইসলামের সুপারি না হয়ে আমার সুপারি চুরি গেলে আমি পায়েলের বাবা মায়ের হাড্ডি ভেঙে দিতাম। এ কথা শুনতে পেরে পায়েলের বৃদ্ধ চাচা ভ্যানচালক আব্দুল হামিদ প্রতিবাদ করে বলেন যে সুপারি চুরি করেছে আপনারা তাকে বলেন, এখানে কেন ঝগড়া বাধাতে এসেছেন। বৃদ্ধের এ কথার ক্ষোভ ধরে আবুল কালাম থানায় একটি সাধারণ ডাইরি করেন। পুলিশ সরেজমিনে গেলে থানায় মামলা হয়েছে এ কথা কালাম বিভিন্ন লোকের কাছে প্রচার করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রাম্য মাতব্বর এমদাদুল হক ও ছফিয়া পাগলার নেতৃত্বে একটি শালিস বৈঠকের আয়োজন করে। গত ৯ এপ্রিল শালিস বৈঠকে ওই বৃদ্ধকে নুরুল ইসলাম এবং আবুল কালাম শর্ত দেয় যে, পা ধরে ক্ষমা চাইলে আমরা এ ঘটনা মীমাংসা করব। তাদের এ কথায় বৃদ্ধ হামিদ অপমানিতবোধ করে প্রকাশ্যে সবার সামনে সেখানেই বিষপান করেন। এলাকাবাসী তাকে তাৎক্ষনিক কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ মারা যায় ।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পায়েলের পরিবারের হুমকির কারণে আবুল কালাম থানায় একটি সাধারণ ডাইরি করেন। ওই সাধারণ ডাইরি প্রসিকিউশন মামলার জন্য কোটের অনুমতির চেয়ে আবেদন করা হয়। বিষ পানে আত্মহত্যার বিষয়ে একটি ইউডি মামলা হবে।



আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে