নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াইলের লোহাগড়ায় নদীগর্ভে বিলীন শতবর্ষী কবরস্থান, এখন গ্রাসের মুখে পুরো চাচই গ্রাম




নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম এখন চিত্রা নদীর ভয়াবহ ভাঙনের মুখে। গত বছর নদীভাঙন ঠেকাতে এলাকাবাসী মানববন্ধন করেছিল শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে। কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় সেই কবরস্থান ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন পুরো গ্রামটিই ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দশক ধরে চিত্রা নদীর ভাঙন এই এলাকায় তীব্র আকার ধারণ করেছে। এ বছর ভাঙন এতটাই ভয়াবহ যে একের পর এক বসতবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি নদীতে বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাময়িকভাবে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।


 এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, “গত বছর আমরা মানববন্ধন করেছিলাম কবরস্থান বাঁচানোর জন্য, কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। এখন কবরস্থানটা নদীতে চলে গেছে। এবার পুরো গ্রামই ঝুঁকিতে আছে। আমরা ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছি।”


আরেকজন প্রবীণ গ্রামবাসী জানান, “এই কবরস্থান ছিল আমাদের পূর্বপুরুষদের স্মৃতি। এখন সেটাও নেই। নদী প্রতিনিয়ত এগিয়ে আসছে— মনে হচ্ছে খুব শিগগিরই চাচই গ্রাম মানচিত্র থেকে মুছে যাবে।”


এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, “জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলা হয়েছে। স্থায়ী নদী শাসন প্রকল্পের প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে।”


এলাকাবাসীর দাবি, শুধু বালুর বস্তা দিয়ে নয়— স্থায়ীভাবে নদী শাসন প্রকল্প গ্রহণ না করলে ঐতিহ্যবাহী চাচই গ্রাম চিত্রা নদীর গর্ভে হারিয়ে যাবে।


আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে