নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখার অধীন লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাদিম জামান মাহিন।
শনিবার (১ অক্টোবর ২০২৫) নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মো:ফরিদ হোসেন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি স্বাক্ষরিত প্যাডে এই আংশিক কমিটি অনুমোদন করা হয়।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং আগামীর আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এই কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক নাদিম জামান মাহিন এক যৌথ বিবৃতিতে বলেন,
> “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে কাজ করব।”
উল্লেখ্য আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নড়াইল জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
১২ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৪০ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪২ দিন ২২ মিনিট আগে
৪৪ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৮ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৫০ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫২ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৬ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে