নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন”



নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।


বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের উদ্যোগে নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।


সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় লোহাগড়া উপজেলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতি এবং সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।


এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিতিতে এবং স্থানীয় শীর্ষক পর্যায়ে আলোচনা সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

এছাড়াও সভায় বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


এসময় কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী মোরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জি: মোঃ রাজু আহমেদ বাপ্পী নির্বাচিত হয়েছেন।


প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ডাঃ নেওয়াজ মোর্শেদ এছাড়া উপদেষ্টা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান, মো. গোলাম কিবরিয়া, মোঃ আঃ হান্নান, মো. মুরাদ হোসেন, মো. শাহীনুর রহমান, মাহমুদুল হাসান সেলিম।


এছাড়া সহ-সভাপতি এস. এম আবুল হোসেন, সহ-সভাপতি মো. এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক: মোঃ নজরুল ইসলাম জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক: দেব কুমার রায়, ক্রীড়া সম্পাদক: আরাফাত ইসলাম দ্বীপু, প্রচার সম্পাদক: নিতিশ বিশ্বাস, কোষাধক্ষ্য: মোঃ মোজাম্মেল হক, সম্মানিত সদস্য মো. ওবায়দুর রহমান, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, মো. ইকবাল হোসেন, মো. আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন। 


এই কমিটি গঠন করার মাধ্যমে সংগঠনটি আগামী দিনে স্বাস্থ্য সেবা ও অন্যান্য সামাজিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।


কমিটি গঠন উপলক্ষে ডাঃ নেওয়াজ মোর্শেদ, বলেন: “এই সংগঠনটি শুধু প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের স্বার্থে কাজ করে না, বরং এটি সমাজে স্বাস্থ্য সেবা উন্নত করার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, এই কমিটি এলাকার মানুষকে আরও উন্নত সেবা দিতে সক্ষম হবে।”


নতুন সভাপতি কাজী মোঃ মোরাদ হোসেন বলেন: “আমরা আমাদের শাখা কমিটি গঠন করেছি এবং এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো, এলাকার সকল মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা। আমরা আমাদের সকল সদস্যকে একত্রিত করে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।”


সাধারণ সম্পাদক ইঞ্জি: মোঃ রাজু আহমেদ বাপ্পী বলেন “এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত, কারণ আমরা এই নতুন কমিটির মাধ্যমে সমাজের জন্য একটি সুস্থ, নিরাপদ এবং উন্নত ভবিষ্যত গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফল হব।”


যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মোল্লা বলেন “এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উন্নতির মাধ্যমে আমরা জনগণের স্বাস্থ্যসেবায় অবদান রাখতে পারব। আমরা আশা করি, আমাদের কাজের মাধ্যমে সবাই উপকৃত হবে।”


লোহাগড়া শাখার নতুন কমিটি গঠন নতুন দিগন্তের সূচনা করবে। এই কমিটির সদস্যরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে স্বাস্থ্য খাতে উন্নতি ও সমৃদ্ধি আনবে।



Tag
আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে