নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণী শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সন্মাননা প্রদান





নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সম্মাননা প্রদান করা হয়েছে।  


অনুষ্ঠানের শুরুতে উক্ত ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। 


শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে ও শিক্ষক মো. মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সী শাহাবুদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব আ.ন.ম আজিজুল হক, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহার লীনা, যশোর  দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (যশোর সেনানিবাস) মাহফুজা নাসরিন,  সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এম আতিকুল্লাহ, ও প্রয়াত মুন্সী মোয়াজ্জম হোসেনের সহধর্মিণী রত্নগর্ভা মাজেদা বেগম। 

এছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম রেজাউল ইসলাম, কাশিপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন সহ প্রমুখ। 


এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,  সামাজিক নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মী, শিক্ষার্থীরা।


প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, 'আপনারা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং আপনারা সকলে মোয়াজ্জম স্যারের মতো দৃষ্টান্ত স্থাপন করবেন। মোয়াজ্জম স্যার যেমন তার কর্মের মাঝে বেঁচে আছেন, আপনারা তাঁর মতো আলোকিত মানুষ গড়ে স্মরণীয় হয়ে থাকবেন'। 


পরে প্রধান অতিথি শিক্ষক মোয়াজ্জম হোসেনের কর্মময় ইতিহাসকে প্রজন্মের জন্য "স্মৃতির মুকুরে-মুন্সী মোয়াজ্জম হোসেন " নামে স্মরণিকার মোড়ক উন্মোচন, ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা এবং ৪ জন গুণী শিক্ষক যথাক্রমে মো: আতিয়ার রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান, সুকুমার বিশ্বাস ও শ্রীবাস কুমার দত্তকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও ১০ জন হাফেজদের মধ্যে পবিত্র কোরআন শরিফ ও টুপি প্রদান করেন। 


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বিদ্যালয় প্রাঙ্গণে উসরার জাহান ইমা ও শ্রেষ্ঠা ভদ্র মিথিলার যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।



আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে