নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিন



আজ ৩১ অক্টোবর'২৪ (বৃহস্পতিবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর ৩য় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সকাল ০৮ঃ০০ ঘটিকায় ১ম ও ২য় দিনে উত্তীর্ণ প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইনস্ মাঠের ভিতরে আজকের ০৩(তিন)টি ইভেন্টে অংশগ্রহণের জন্য দাঁড়ায়। আজ ১ম ইভেন্ট ছিল- দৌঁড়, পুরুষের জন্য ১৬০০ মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ডে, নারীদের জন্য ১০০০ মিটার ৬ মিনিটে, ২য় ইভেন্ট ছিল- ড্র্যাগিং, পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ পাউন্ড ৩০ ফুট পর্যন্ত, নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১১০ পাউন্ড ২০ ফুট পর্যন্ত, ৩য় ইভেন্ট ছিল- রোপ ক্লাইম্বিং, পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ ফুট এবং নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ৮ ফুট উচ্চতায় উঠা।


পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয় কঠোর প্রতিযোগিতার মাধ্যমে ০৩(তিন) দিনে ০৭(সাত)টি ইভেন্ট সম্পন্ন করে উত্তীর্ণ ২৫৮ জন প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনিবলেন, " আগামী ১২ নভেম্বর বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে।" তিনি সবাইকে বেশি করে লেখাপড়া করে প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন। কারণ মাত্র ২১(একুশ)টি পদের জন্য ভালোভাবে প্রস্তুতি ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। তিনি উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িয়ে প্রতারিত না হওয়ার জন্য আবারও সতর্ক করে দেন।


পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন জনাব মোঃ আরিফুল ইসলাম, উপ- পুলিশ কমিশনার, জিএমপি, ঢাকা; জনাব মোঃ মেহেদী হাসান শাতিল, সহকারি পুলিশ সুপার(ক্রাইম রেঞ্জ), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।


এ সময় নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নড়াইল; জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার,  যশোর জেলা; জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ জেলা; ০২ জন মেডিকেল অফিসার ডাঃ শুভাশিস বিশ্বাস ও ডাঃ ভাষিকা মিফতাহুল ফাইকাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ নিয়োগ কার্যক্রমকে বেগবান করেন।

আরও খবর