নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াইলে এস এম সুলতানের শত তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে নৌকা বাইচ অনুষ্ঠিত

এস এম সুলতানের শত তম জন্ম জয়ন্তী





বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শত তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শনিবার ২৮ (অক্টোবর)  নড়াইল চিত্রা নদীতে ‘এস এম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মানুষ উপভোগ করেন এই নৌকাবাইচ প্রতিযোগিতা। নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলার ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুর ২.৩০ মিনিটে  বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান। 


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,  পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন, পৌরমেয়র আঞ্জুমান আরা সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচকে আকর্ষনীয় করতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারী গানের আয়োজন করা হয়।  


প্রতিযোগিতায় নারীদের ৪ টি নৌকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযাগিতায় ১২ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কালাই গ্রুপ প্রথম হয়েছে গোপালগঞ্জের মা শীতলা নামের নৌকা, দ্বিতীয় যশোরের জগন্নাথপুর গ্রামের আব্দুল কাদের খানের নৌকা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বলবানা গ্রামের নিছার শেখের নৌকা তৃতীয় হয়েছে।

 

টালাই গ্রুপ মাগুরা সদরের ঘোনাবাড়ি গ্রামের আকরাম হোসনের নৌকা প্রথম, খুলনার তেরোখাদা উপজেলার পাটগাতি গ্রামের দিদার মোল্যার নৌকা দ্বিতীয় এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার অপূর্ব রায়ের নৌকা তৃতীয় স্থান অধিকার করেছে।

 

এছাড়া নারীদের মধ্যে নড়াইল সদরের হাতিয়াড়া গ্রামের পুতুল মজুমদারের নৌকা দ্বিতীয়, গুয়াখোলা গ্রামের দিপালী সরকারের নৌকা দ্বিতীয় এবং একই গ্রামের মনিহার পালের নৌকা তৃতীয় স্থান অর্জন করেছে।

     

প্রতিযাগিতায় ১ম স্থান অধিকারী নগদ ৬০ হাজার টাকা, , ২য় স্থান অধিকারী নগদ ৪০ হাজার টাকা ও  ৩য় স্থান অধিকারী নগদ ২০ হাজার টাকা পুরস্কার পান। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে