নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় নারিকেল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নারিকেল গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু




নড়াইলের লোহাগড়ায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো.আকুব্বার মোল্যা ওরফে আকবার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।


কাশিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শহিদ শেখ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 


মো.আকুব্বার মোল্যা কাশিপুর গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে।


স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আকুব্বার মোল্যা পেশায় নারিকেল গাছী ছিলেন, সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে তিনি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের উপর পড়ে যান। পরে তার শরীরে দেয়ালে থাকা কাচ পিঠে বিধে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।


এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন জানান, বিষয়টি আমি জানতাম না। আপনার মাধ্যমে অবগত হলাম খোজ খবর নিয়ে দেখছি।

Tag
আরও খবর