নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্ষেতলালে ব্যবহৃত টি-শার্ট দেওয়ায় ছাত্র জনতার ক্ষোভ প্রকাশ

জয়পুরহাটের ক্ষেতলালে দায়সারা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন। দাওয়াত করে এনে ছাত্র সমন্বয়কদের ব্যবহৃত গেঞ্জি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র জনতার নেতৃবৃন্দ'রা। 'তোমার আমার বাংলাদেশে ভোট দিবো সবাই মিলে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ (রোববার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার, ওসি, দলীয় নেতাকর্মী, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জনকে দাওয়াতপত্রের মাধ্যমে আমন্ত্রণ জানান নির্বাচন অফিসার। ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয়ে লেখা সম্বলিত টি-শার্ট পড়ে র‍্যালীতে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। ওই র‍্যালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জন সমন্বয়ক অংশগ্রহন করেন। তাদের মাত্র তিনটি টি-শার্ট দিয়ে ছেড়ে দেয়। পরে ওই সমন্বয়ক ছাত্ররা নির্বাচন অফিসার আয়েশা খাতুনকে টি-শার্ট গুলি ফেরত দিতে গেলে তিনি বাধ্য হয়ে তাদের অফিসের কর্মচারীদের গা থেকে টি-শার্ট খুলে তাদের দেওয়ার চেষ্টা করেন। ওই টি-শার্ট গুলি না নিয়ে সাংবাদিকদের নিকট এসে ক্ষোভ প্রকাশ করে ছাত্র জনতার প্রতিনিধি'রা। উপজেলার বড়তারা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আরাফাত ইসলাম বলেন, জাতীয় ভোটার দিবসে উপজেলা নির্বাচন অফিসার আমাদের পনেরো জনকে দাওয়াত করে। সকলে র‍্যালি ও সমাবেশের অংশগ্রহণ করার সময় মাত্র তিনজনকে টি-শার্টা পরতে দেয়। এনিয়ে সবার মধ্যে গুঞ্জন শুরু হলে, পরে ওই নির্বাচন অফিসার অফিসে ডেকে কর্মচারীদের ব্যবহৃত টি-শার্ট খুলে দিয়ে আমাদের পড়তে বলে। এতে আমরা অপমানিত হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র শাহিনুর আলম জানান, নির্বাচন অফিসার দাওয়াত করার সময় বলেছিলেন আপনাদের ১৫ টি-শার্ট দেওয়া হবে। সেই মোতাবেক ১৫ জনই এসেছি। তিনি আমাদের মাত্র তিনটি টি-শার্ট দিয়েছে বাঁকীরা এ জন্য ক্ষোভ প্রকাশ করেছে। উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন বলেন, তারা  সঠিক সময়ে উপস্থিত হতে পারে নি। সে জন্য তাদের টি-শার্ট দেয়া সম্ভব হয়নি। যে কয়টি ছিল সেগুলো দিয়েছি। পরে বাঁকীদের দিতে চেয়েছি তারা না নিয়ে চলে যায়।
Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে