নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চাচার বিরুদ্ধে ভাতিজির সংবাদ সম্মেলন

জয়পুরহাটের ক্ষেতলালে বসতবাড়িতে হামলা, কাটাঁতারের বেড়া ভেঙ্গে জমি দখলের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে। অভিযুক্ত চাচা ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা পূর্বপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে রায়হান আলী। এনিয়ে ২২ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় ক্ষেতলাল প্রেসক্লাবে ভুক্তভোগী রুবি আক্তার ও তার পরিবার সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে রুবি আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, আমি রুবি আক্তার ২০১৯ সালে আমার দাদি সাহেরা বেগম ভাসিলা মৌজায় ৪৪৬ দাগে ৪ শতক জমি দলিলমূলে প্রাপ্ত হই। একই দাগে আমার পিতা বারিক ফকির পৈত্রিকসূত্রে দেড় শতক জমি মোট ৫.৫০ শতক জমি ভোগদখলে থেকে নামজারি ও খাজনা পরিশোধ করেছি। জমিটি পূর্বে নিচু ও অনাবাদি অবস্থায় ছিল। স্থানীয় এক প্রভাবশালী আমার জমিটি স্বল্পমূল্যে ক্রয় করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার জমির চারপাশে অন্যের জমি ক্রয় করেন। তার জমিগুলো মাটি ভরাট করতে গিয়ে কৌশলে আমার জমিটিও জোরপূর্বক ভরাট করে। এবিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন জনের দ্বারেদ্বারে ঘুরে শালিশের চেষ্টায় ব্যর্থ হয়ে আমরা জয়পুরহাট সদর সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিই। তারা সরেজমিনে এসে তদন্তপূর্বক অবৈধভাবে ভরাটকৃত মাটির মূল্য ওই প্রভাবশালীকে পরিশোধের পরামর্শ দেন এবং উভয়পক্ষের উপস্থিতিতে আমার জমিতে হস্তক্ষেপ না করার শর্তে মাটি ভরাটের মূল্য পরিশোধ করে লিখিত আপোষনামা হয়। এরপর সার্ভেয়ারের মাধ্যমে আমার দখলি জমির সীমানা নির্ধারণ করে কাঁটাতারের বেড়া দিয়ে ৭০ টি কলাগাছ রোপন ও পরিচর্যা করতে থাকি। ওই প্রভাবশালী মহল উপায় না পেয়ে আমার বাবার কোনো ছেলে সন্তান না থাকার সুযোগ নিয়ে আমার আপন চাচা রায়হান আলীকে কব্জা করে আমার দখলি জমিতে পুনরায় জবরদখলের চেষ্টা করে। আমার পিতা ও চার বোনের নামে থানায় অভিযোগ দায়ের করে হয়রানি করে। এমনকি রাতের আধারে আমাদের বাড়িতে ইট পাটকেল ছুড়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও আমার চার বোনের বিরুদ্ধে বিভিন্ন অশালীন বক্তব্যের মাধ্যমে আমাদের হেয় প্রতিপন্ন করছে। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে আমার জমির খুঁটি ও কাটাতারের বেড়া ভেঙ্গে কলাগাছ কেটে লন্ডভন্ড করে দিয়ে ক্ষান্ত হয়নি। ২২ ফেব্রুয়ারী আবারও আমার বাবার বাড়িতে ভাংচুর করা হয়েছে। আমরা নিরুপায় হয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাইনি। এমতাবস্থায় আমি ও আমার পরিবার আতঙ্কিত অবস্থায় আছি। এবিষয়ে রুবি আক্তারের বাবা বারিক ফকির বলেন, আমি একজন দরিদ্র ভ্যানচালক। আমার কোনো ছেলে সন্তান নেই। আমাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমি এর বিচার চাই। অভিযোগ অস্বীকার করে রায়হান আলী বলেন, ওই জমি আমার, কিন্তু আমার বড় ভাই ও ভাইয়ের মেয়ে দখল করে আছে। উল্টা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করে বেড়াচ্ছে। আমি বাড়ি ভাংচুর বা গাছ কাটিনি।
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে