নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্ষেতলালে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো সাধারণ জনতা

জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী ভ্যান চালকের গলাকেটে ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা।


২৭ জানুয়ারী (সোমবার) রাত পৌনে আটটার দিকে জয়পুরহাট-পাঠানপাড়া সড়কের উপজেলার হোপ গ্রামের একটি ব্রীজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আহত ব্যাটারীচালিত ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিকেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।


গুরুত্বর আহত ভ্যানচালকের নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের লাজেম উদ্দিনের ছেলে।


গণপিটুনির শিকার ছিনতাইকারীরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সজিব হোসেন (২৫)  ও একই উপজেলা গুয়াবাড়িঘাটের স্বপন হোসেন (৫০)।


থানা পুলিশ ও হোপ গ্রামবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর চৌমুহনী এলাকা থেকে পাঠান যাওয়ার কথা বলে দুই ব্যক্তি সাইফুলের ব্যাটারীচালিত ভ্যানে ভাড়া নেন। চালক ভ্যান নিয়ে হোপ সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পিছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। এতে তাঁর গলা কেটে যায়। তিনি  সড়কের ওপর পড়ে যান। স্বপন হোসেন ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন আর সজিব হোসেন ভ্যানে বসে ছিলেন। এসময় সড়ক দিয়ে আসার পথে লোকজনকে ভ্যানচালক সাইফুল ঘটনাটি জানান। তাঁরা সেখান থেকে সাইফুলকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।  সাইফুলের গলাকেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনাটি হোপগ্রামে লোকজনদের জানান তাঁরা। গ্রামের লোকজন ধাওয়া করে ভ্যানসহ দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁদের একটি ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এবিষয়ে জানতে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম'কে ফোন করলে  তিনি রিসিভ করেননি। 


Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে