নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্ষেতলালে রিপোর্টার্স ক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

গত সোমবার দুপুরে নবাগত ওসি জাহিদুল হককে ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ক্ষেতলাল রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 

২৪ শে অক্টোবর (সোমবার) বিকেলে থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল হক তার বক্তব্যে বলেন, আমার প্রথম কাজ হবে ক্ষেতলালকে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, চোর-বাটপার ও ডাকাত এবং থানা কম্পাউন্ড দালালমুক্ত করা। আপনারা সাধারণ মানুষের মাঝে প্রচার করবেন, আমি থাকাকালীন এই থানায় জিডি করতে বা মামলা করতে কোর প্রকার টাকা লাগেনা। আমি প্রতিরাত ৪ টা পর্যন্ত জেগে থাকি, যেকোন সমস্যায় কোন দালাল না ধরে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ আমাকে দায়িত্ব পালনের সময় ও সুযোগ দিয়েছেন। আপনাদের সাথে নিয়ে ক্ষেতলালকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে যা যা করা দরকার তাই করতে চাই।

তিনি আরও বলেন, আপনারা সাংবাদিকরা ভাল কাজের সাথে সবসময় আমাকে পাবেন। আপনাদের যথাযথ দায়িত্ব পালনে কোন বাধা আসলে আমি সহযোগিতা করতে প্রস্তুত, সাংবাদিকতা পেশাকে আমি শ্রদ্ধা করি। সভায় তিনি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস.এম মাকছুদুর রহমান, ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি একরামুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ আবু হাসান, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ পান্না, সাহিত্য সম্পাদক ওয়াকিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম মিলন, নির্বাহী সদস্য আমানুল্লাহ আমান, সদস্য আ.ন.ম রুহুল আমীন, শাহিনুর ইসলাম শাহিন উপস্থিত ছিলেন। 

এ সময় ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসি জাহিদুল হক জাহিদকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে