দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাটে জানু গ্রুপের লিডারসহ গ্রেফতার ৮

জানু গ্রুপের লিডার সহ গ্রেফতারকৃত আট কিশোর গ্যাংয়ের সদস্য

জয়পুরহাটে “জানু গ্রুপ” নামে একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার সোহানসহ আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (২২ মার্চ) দুপুর দেড়টায় জয়পুরহাট জেলা স্টেডিয়াম এলাকা থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল “জানু গ্রুপ” নামে একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার সহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের গোলাম মোস্তফার ছেলে কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার তাজমির হোসেন সোহান (২৪), তাতিপাড়া গ্রামের নজরুল খানের ছেলে সাকিব খান ওরফে রাতুল (২৩), একই গ্রামের প্রবীর চন্দ্র মহন্ত'র ছেলে পীযুষ কুমার মহন্ত (২৪), স্টেডিয়াম রোডের বুলুপাড়ার গোলাম মোস্তফার ছেলে আব্দুল্লাহ মুমিন (২৩), নিশিররোড বনমালিপাড়ার মহন কর্মকারের ছেলে জয়ন্ত কুমার (২১), আদর্শপাড়া মহল্লার নূর মোহাম্মদ এর ছেলে আব্দুল হাই কাফি তামিম (২৩), তাতিপাড়া গ্রামের লক্ষন মহন্তের ছেলে জয় মহন্ত (২২), সাহেবপাড়া মহল্লার মোস্তাফিজার রহমান টুলু এর ছেলে পিপাস মোল্লা (২৩)।


শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন নানাবিধ অভিযোগের ভিত্তিতে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে গ্যাং লিডার সোহানসহ জানু গ্রুপের ৮ জনকে আটক করা হয়।


পরবর্তীতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে