দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রেমের টানে জয়পুরহাটে প্রেমিকের বাড়িতে ফিলিপাইন নারীর আগমন ও বিবাহ সম্পন্ন

প্রেমের টানে নিজ দেশের গণ্ডি পেরিয়ে  বাংলাদেশের জয়পুরহাট জেলার ক্ষেতলালে আনা মারিয়া ভেলাস্কো নামে এক ফিলিপাইন নারী এসেছেন এবং  রবিবার (০৩ সেপ্টেম্বর) তার প্রেমিকের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, দুই বছর পূর্বে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শারফুল ইসলাম তালুকদারের বড় ছেলে আব্দুল্লাহ হেল আমান (সৌহার্দ্য) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ফিলিপাইন নাগরিক আনা মারিয়া ভেলাস্কো'র পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফিলিপাইনী ওই নারী খ্রিস্টান ছিলেন। গত তিন বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে সৌদি আরবে চাকুরী করতেন।

সেখান থেকে ভালোবাসার টানে (২রা সেপ্টেম্বর) শনিবার হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পৌঁছালে প্রেমিক আব্দুল্লাহ হেল আমান তাকে রিসিভ করে আজ রবিবার (৩রা সেপ্টেম্বর)  বেলা ১১ টার দিকে ক্ষেতলাল পৌর সদরে আব্দুল্লাহ হেল আমানের ভাড়া বাসায় পৌঁছালে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে যেকোনো অপ্রিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে  তাৎক্ষণিক ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিলিপাইনী ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, আমি নিজ ইচ্ছায় আব্দুল্লাহ হেল আমান কে বিবাহের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছি এবং বিবাহ করেছি। তার পরিবারও আমাকে মেনে নিয়েছে। আমি এখানে  ভালো আছি। 

এ ব্যাপারে প্রেমিক আব্দুল্লাহ হেল আমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাদের মধ্যে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ভালোবাসার টানে আমাকে বিবাহ করার উদ্দেশ্যে আনা মারিয়া বাংলাদেশে চলে আসে। আজ যোহরের নামাজের পর আমরা দুজনে ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহের সময় তার পূর্বের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে মরিয়ম আমান। 

প্রতিবেশী শিক্ষক আব্দুল হান্নান বলেন, সৌহার্দ্য আমার ছাত্র ছিলো। ফিলিপাইন থেকে এক নারী তার বাসায় এসেছে শুনে আমরা প্রতিবেশীরা ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের বিবাহ দিয়েছি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আনা মারিয়া ভেলাস্কো নামের ওই নারী বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তাদের মধ্যে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং নিজ ইচ্ছাতে সে বাংলাদেশে এসেছে। 

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে