দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ক্ষেতলালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু রাশেদ আলমগীর


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


আজ রবিবার উপজেলা নির্বাচন অফিসার ও বড়াইল ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার আনিসার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি দেশচিত্র'কে জানান, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু রাশেদ আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হলো।


এর আগে বড়াইল ইউপি নির্বাচনে ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জুন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আবু রাশেদ আলমগীর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফ আলী ফকির, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, কুতুবুজ্জামান, বায়েজিদ বোস্তামী নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। ১৯ জুন মনোনয়নপত্র বাছাই হয়। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। বড়াইল ইউনিয়নের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর। তফসীল ঘোষিত আগামী ১৭ জুলাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে