দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ক্ষেতলালে হুইপ স্বপনের বরাদ্দপত্র বিতরণ


জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর  উপজেলাতে ২৯৩ টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। 


শনিবার (১৭ জুন) ক্ষেতলাল উপজেলা পরিষদ হলরুমে বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বরাদ্দ বিতরণ করা হয়। গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষনের জন্য ২৯৩ টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৬৯ লাখ টাকাসহ সর্বমোট ২ কোটি ৮ লক্ষ ৬০ হাজার ৮৩৩ টাকার বরাদ্দ পত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।


প্রকল্পের আওতায় পাল্টে যাচ্ছে গ্রাম বাংলার দৃশ্যপট। জয়পুরহাট -২ আসনের নির্বাচনী এলাকা ভিত্তিক টি.আর প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির সামাজিক-সাংস্কৃতিক সহ ধর্মীয় প্রতিষ্ঠানে লেগেছে নতুনত্বের ছোয়া। সংস্কারের মাধ্যমে অনুপযোগী রাস্তাগুলো হয়েছে চলাচলের উপযোগী। যাতায়াতে এসেছে আমূল পরিবর্তন।


জয়পুরহাট -০২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহনুদ স্বপন এর সদিচ্ছা, আন্তরিক প্রচেষ্টায় ও প্রত্যক্ষ দিক নির্দেশনায় উন্নয়নের মহাপরিকল্পনার মাধ্যমে রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ এলাকার দৃশ্যপট। উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে বাস্তবায়ন হয়েছে এসব কাজ। 


এ সময় ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নিবার্হি অফিসার নুসরাত জাহান বন্যা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা জিন্নাত আরা, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব, পৌর মেয়র শহিদুল আলম চৌধূরী, কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে