দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ক্ষেতলালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


জয়পুরহাটের ক্ষেতলাল  উপজেলার বড়াইল ইউনিয়নের পাঁচখুপী গ্রামে  প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে। নিহত মারুফা  খাতুন (২২) উপজেলার পাঁচখুপী গ্রামের প্রবাসী  সাকিল ইসলামের স্ত্রী ও  আক্কেলপুর উপজেলার চাপাগাছি হরিপুর গ্রামের  মৃত আলম প্রমানিকের মেয়ে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে স্বামীর বাড়ী নিজ ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।


জানাগেছে, নিহত মারুফা খাতুনকে কয়েক বছর আগে ক্ষেতলাল উপজেলার পাঁচখুপী গ্রামের সাঈদ প্রামাণিকের ছেলে সাকিলের সঙ্গে বিয়ে  হয। তাদের ৭ বছরের একটি ছেলে সন্তান হয়। গত ৮মাস আগে সাকিল  চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়া যায়। কয়েকদিন আগে মারুফার শ্বশুর ধানকাটার কাজ করার জন্য পার্শ্ববর্তী জেলা বগুড়ার নন্দীগ্রামে যায়। ওই দিন তার শাশুড়ি শিরিনা ও মারুফা বাড়ীতে দু'জনে ছিল। প্রতিদিনের ন্যায়  রাতে মারুফ ও তার ৭ বছরের ছেলে মাহীকে নিয়ে তার নিজ ঘরে ঘুমাতে যায়। শাশুড়ি আলাদা ঘরে ঘুমায়। তার শিশু সন্তান ঘুমানোর পর রাতের কোন এক সময় মারুফা  নিজ স্বয়ন কক্ষের বর্গার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে। ওইরাতের সাড়ে ১২ টার দিকে  তার শিশু সন্তান ঘুম থেকে জেগে উঠে মাকে ঝুলন্ত অবস্থায় দেখেতে পেয়ে চিৎকার দেয়। শ্বাশুড়ী  অন্য ঘর থেকে এসে তার পুত্রবধুকে ঝুলুন্তবস্থায় দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে থানা পুলিশকে খবরদেয়।

নাম প্রকাশ না করার শর্তে তার এক প্রতিবেশি জানান, কিছুদিন আগে  পরকীয়ার কারনে একটি ছেলে বাড়ীতে এসেছিল পারিবারিক ভাবে তারা মিটিয়ে নিয়েছে।  মারুফা তার আত্মহত্যার জন্য কেহ দায়ি নয়। এমন কথা একটি ডাইরীতে  লিখে রেখে আত্মহত্যা করেছে বলে জানান তিনি। থানা পুলিশ ওই ডাইরীটি তার ঘর থেকে জব্দ করেছে।


ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম বলেন, পাঁচখুপী গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়। রির্পোট পেলে মৃত্যুর কারণ জানাযাবে। এবিষয়ে কোন অভিযোগ হয়নি, তবে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে