দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কেশবপুরে ১০ গুণিজন পেলেন মহাকবি মধুসূদন পুরস্কার

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে হৈমন্তিক কবিতা উৎসবে ১০ গুণিজনকে মহাকবি মধুসূদন পুরস্কার প্রদান করা হয়েছে। গত শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকর মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান লেখক ও গবেষক ড. সন্দীপক মল্লিক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাকবি মধুসূদন পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে প্রবন্ধ গবেষণায় ড. সন্দীপক মল্লিক, মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, চিকিৎসা সেবায় ডা. মো. কামরুজ্জামান, অভিনয় ও নির্দেশনায় প্রণব বিশ্বাস বিশু (মরণোত্তর), প্রবন্ধ গবেষণায় অধ্যাপক সফিয়ার রহমান, সাংবাদিকতায় আশরাফ-উজ-জামান খান, জনপ্রতিনিধিত্বে অধ্যাপক আলাউদ্দিন আলা, কাব্য সাহিত্যে কবি ইব্রাহিম রেজা ও তৃষা চামেলি এবং কথা সাহিত্যে এম জি মহসিন। 

সংগঠনের যুগ্ম স¤পাদক অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা অনুভ‚তি প্রকাশ ছাড়াও কবিতা আবৃত্তি ও বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, অধ্যাপক হাশেম আলী ফকির, অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি মাসুদুর রহমান, কবি মুনছুর আজাদ, কবি মাসুদা বিউটি, কবি রিয়াজ লিটন, কবি বাবুল আহমেদ তরফদার প্রমুখ। 

Tag
আরও খবর