দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি শাহীন চাকলাদার


সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

কেশবপুরে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কেশবপুরের ঐতিহাসিক মাঠ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন।

উদ্বোধনী টুর্নামেন্টে যশোর সদর উপজেলা ফুটবল একাদশ এবং কেশবপুর উপজেলা ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন। নিদিষ্ঠ সময়ের মধ্যে খেলায় উভয় দলের কোন গোল না হওয়ায় পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলের ব্যবধানে যশোর ফুটবল একাদশ বিজয়ী হন।

খেলা শেষে যশোরের হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিজয়ী যশোর ফুটবল একাদশ দলের গোলরক্ষক মিতুল হাসানকে ম্যান অফ দ্য ম্যাচের পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহীন চাকলাদার এমপি। 

অনান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, সদস্য রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত নাথ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমূখ। 

খেলায় ধারা বর্ণনায় ছিলেন, ওয়ালিউল ইসলাম, রেজাউল ইসলাম, মহির উদ্দিন মাহি ও কামরুজ্জামান বুলু।   

উল্লেখ্য, যশোর জেলার ৮টি উপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।


Tag
আরও খবর