নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও মাছ পিকআপরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত-২৫

সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতলে নিয়ে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) দুপুরে যশোর-সাতক্ষীরা মহা সড়কের কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গাস্থ মীম ছাত্রাবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেলে আসা যাত্রীবাহী (বাস সাতক্ষীরা জ- নং-০৪-০০২৩) যশোরের দিকে যাওয়ার সময় আর যশোরের দিক থেকে আসা মাছ ভর্তি পিকআপ (খুলনা মেট্রো-নং-১১-১৮০৭) সাতক্ষীরার দিকে আসছিলেন। কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে সামনে থেকে ধাক্কা দেয়। বাসটি স্থানীয় ঐশি গ্লাসের দোকানের ভিতরে ঢুকে পড়ে। এ সময় একটি যাত্রীবাহী মোটরসাইকেলেও ধাক্কা লাগে। আহতরা হলো- বুধহাটার তোতা পারভীন (৩৫), তামান্না (৮), বাগআচড়ার শংকরপুর গ্রামের নুর জাহান (৪৫), কলারোয়ার ইলিশপুরের পারভেজ (২১), নাকিলার আলমগীর হোসেন বকুল (৩৪), সাতক্ষীরার প্রধান শিক্ষক পারুল (৪০), চারা বটতলার আল মামুন (৩০), পারিখুপি গ্রামের দিলীপ (৫০), দিগং গ্রামের মফিজুল ইসলাম (৪৫), চান্দুড়িয়ার আবু বকর সিদ্দিক (৪৫), কালিগঞ্জ থানার দুধলি গ্রামের নুর আহম্মেদ (৪৫), সাতক্ষীরা সদরের ধুলিয়ার গ্রামের পারভীনা খাতুন (৩৫), গোপিনাথপুর গ্রামের আঃ মান্নানের ছেলে মোস্তফা (৪৫), খলিলুর রহমান (৪০), বিষ্ণু পদ (৩৫), ইলিয়াস হোসেন (২১), বকুল হোসেন (৩৩), মফিজুল ইসলাম (৫৫), হৃদয় হোসেন (২৫), আমজাদ হোসেন (৪৫), হাবিবুর রহমান(৩৯), সদিয়া খাতুন (৮)সহ ২৫ জনকে কলারোয়া ও সাতক্ষীরায় চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে বলে জানা গেছে। কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান বলেন-খবর পাওয়ার সাথে সাথে সরকারি এ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে সু-চিকিৎসা দেয়া হয়। কলারোয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা অপু মিয়া বলেন-তারা খবর পেয়ে ঘটনা স্থানে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপালে নিয়ে ভর্তি করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Tag
আরও খবর