কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কচুয়ার রাশেদ গাজী

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাশেদ গাজী (২৭)। শনিবার রাতে সমুদ্র সৈকত থেকে ফেরার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ওভার টেকিং করতে গিয়ে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে রাশেদ নিহত হন। তিনি কচুয়া উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে ও রহিমানগর বাজারের ষ্টিল ব্যবসায়ী। দুই ভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়। তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহত ব্যবসায়ী রাশেদ গাজীর বন্ধু ইমরান হোসেন জানান, আমরা ১১ বন্ধু ৬ মোটর সাইকেল যোগে ১৯ ডিসেম্বর বান্দরবন ও ২০ ডিসেম্বর কক্সবাজার রাত্রি যাপন করে পরদিন শনিবার দুপুরে কক্সবাজার থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮টায় চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌছলে সে দুর্ঘটনায় কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগিনা সাব্বির (১৭) ভাগ্যক্রমে বেঁচে যায়।

গতকাল রোববার সকালে তার গ্রামের বাড়ি রহিমানগরে লাশ নিয়ে আসলে আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের মাতম বইছে। বার বার মূর্ছা যাচ্ছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা।

Tag
আরও খবর