জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

কচুয়ায় নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ঘোগড়ার বিলের একটি মৎস প্রজেক্ট থেকে নিখোঁজের ৪দিন পর বৃহস্পতিবার পানি সেচের মেশিনের সাথে পা বাধাঁ আতিক মজুমদার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের পুত্র। আতিক গত সোমবার বিকেলে বাড়ি সংলগ্ন দক্ষিণ বিলের একটি মৎস প্রজেক্টের কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন মজুমদার বাদী হয়ে বুধবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। যার নং ৫৩৮, তারিখ: ১১.১২.২০২৪ খ্রি.।

নিহতের বাবা আব্দুল মতিন মেম্বার জানান, আমার ছেলে সোমবার বিকেল ৫টার দিকে মুঠোফোনে আমাকে জানান আমি বাড়ি আসতেছি। কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আমার ধারনা কে বা কাহারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করে পানির মেশিনের সাথে পা বেধেঁ লাশ প্রজেক্টে ফেলে চলে যায়। আমি আমার ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই। নিহতের গালে মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবী করেন।

এ ঘটনায় প্রজেক্টের রায়হান নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে ঘোগড়ার বিলে যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকায় হাজার হাজার উৎসুক মানুষের ভীর জমে ওই বিলে।

কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। পোস্ট মডামের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর