নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শর্মিলা আচার্য্য বাংলাদেশের তরুণ সমাজের অনুপ্রেরণা, ফ্রিল্যান্সিং জগতে এক উজ্জ্বল নক্ষত্র

আজকের তরুণ প্রজন্মের মাঝে যে ক’জন উদ্যমী, আত্মনির্ভরশীল ও স্বপ্নবাজ তরুণী নিজেদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সফলতার স্বর্ণশিখরে পৌঁছে যাচ্ছেন, তাদের মধ্যে শর্মিলা অন্যতম। তিনি একদিকে যেমন শিক্ষায় মনোযোগী, অন্যদিকে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং জগতে নিজেকে গড়ে তুলছেন এক অনন্য রোল মডেল হিসেবে। শর্মিলা বর্তমানে E-Learning and Earning LTD.-এর অধীনে যুব মন্ত্রণালয়ের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে যুক্ত থেকে নিজেকে আরও দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর পেশাজীবী হিসেবে গড়ে তুলছেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি শুধু নিজের জীবনকেই এগিয়ে নিচ্ছেন না, বরং দেশের অসংখ্য তরুণ-তরুণীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে সাফল্যের সঙ্গে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে শর্মিলা আচার্য্য মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত, যেখানে তাঁর একাগ্রতা ও অধ্যবসায় তাঁকে আরও জ্ঞানের শিখরে পৌঁছে দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের প্রতি তাঁর আগ্রহ ও প্রতিশ্রুতি তাঁকে আজ দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছে। সম্প্রতি তিনি ভারত সরকারের অর্থায়নে Bangladesh Youth delegation- (BYD 2023) ভারত সফরে অংশগ্রহণ করেছেন, যেখানে ভারতের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকার এবং ৭ দিন যাবত ভারতের বিভিন্ন পর্যটন স্পট , ইতিহাস,ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন । এ সফরের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফ্রিল্যান্সিং সেক্টরে নারীর সম্ভাবনা, কর্মসংস্থানের সুযোগ ও ডিজিটাল বাংলাদেশের বাস্তব রূপ তুলে ধরেছেন। শর্মিলার সাফল্যের পেছনে রয়েছে তাঁর আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সময়ের সঠিক ব্যবহার। তিনি বিশ্বাস করেন“প্রত্যেক মানুষের ভেতরেই রয়েছে এক অদম্য শক্তি, শুধু প্রয়োজন সেই শক্তিটাকে সঠিকভাবে কাজে লাগানো।” তাঁর জীবনের প্রতিটি ধাপে এই বিশ্বাসই তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের তরুণ সমাজ আজ যেখানে নানা দিক থেকে হতাশায় নিমজ্জিত, সেখানে শর্মিলা তাঁদের দেখাচ্ছেন এক নতুন সম্ভাবনার পথ—ফ্রিল্যান্সিং ও অনলাইন উদ্যোক্তা হওয়ার পথ। তিনি নিজের মতো হাজার তরুণীকে স্বপ্ন দেখাতে চান, স্বনির্ভর হতে উৎসাহ দিতে চান। শর্মিলার এই যাত্রা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের নারীর অগ্রযাত্রার এক মাইলফলক। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে নারীরাও বিশ্ব জয় করতে পারে নিজের দক্ষতা, জ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে। সর্মিলা আজ শুধু একজন ফ্রিল্যান্সার নন, তিনি এক অনুপ্রেরণার প্রতীক, এক জন মেন্টর এবং এক আলোকিত নাম—যিনি প্রমাণ করেছেন, স্বপ্নের পেছনে ছুটলে সফলতা একদিন নিশ্চিতভাবেই ধরা দেয়।
Tag
আরও খবর


শিক্ষার্থীদের অনুপ্রেরণায় রেহানা পারভীন

২৩৯ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে





তানজিলার মা’ সংগ্রামের নাম, মায়ের আরেক নাম

২৮১ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে