দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার


জামালপুরের মেলান্দহে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১মে) রাত ৮-টা দিকে মোবাইল ট্রাকিংয়ে তার অবস্থান শনাক্ত করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ওই শিক্ষক শরিফূল (৩৮) উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও কোনা মালঞ্চ জামে মসজিদের ইমাম। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।


ঘটনার দিন বুধবার (১০মে) রাতেই ওই শিশু শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে,ধর্ষনের শিকার হওয়া শিশুটি বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে পরিবার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরেও অবস্থা অবনতি হলে বুধবার রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলো শিক্ষক শরীফুল।


মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে শরীফুলকে হাফেজিয়া মাদ্রাসায় ১০ হাজার টাকায় চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর লোকেশন শনাক্ত করে বৃহস্পতিবার রাত আট-টা দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের দায় স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। 


আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৯২ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৯৯ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে