দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জামালপুরের সরিষাবাড়িতে মোবাইল চুরির অপরাধে কিশোর-কে গাছে বেধে নির্যাতন


জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল চুরির অপবাধে ১৬ বছরের এক কিশোরকে ডেকে নিয়ে মেহগনি গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(৪ মে) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় জামাল উদ্দিন এর বাড়ীতে এ ঘটনাটি ঘটে। গাছের সাথে বাধা কিশোর আকাশ মিয়াকে দেখতে ভীড় জমায় উৎসুক নর-নারীরা।


স্থানীয় ও ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকার জামাল উদ্দিন এর বাড়ী থেকে ১লা মে সোমবার রাতে একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি জামাল উদ্দিন এর পাশের বাড়ী হাসু মিয়ার কাছে গত বুধবার (৩ মে) ২ শত টাকায় বিক্রি করে আকাশ মিয়া।এ খবর পেয়ে আকাশ মিয়াকে খোঁজে বের করে ভ্যানগাড়ি দিয়ে বাড়ীতে নিয়ে আসেন জামাল উদ্দিন। এ সময় এলাকার লোকজন সমবেত হয়ে আকাশ মিয়াকে মেহগনি গাছের সাথে রশি দিয়ে হাত-কোমর পেচিয়ে বেধে রাখে এবং মাথার চুল কেটে দেয় ও মারধর করে উৎসুক জনতা। চুরির অভিযোগে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আকাশ মিয়ার ওপর চলে নির্যাতন। আকাশ মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মহিলা মাদ্রাসা রোড়স্থ কফিল উদ্দিন এর নাতিন। সে ছোট বেলা বেলা থেকেই তার নানা কফিল উদ্দিন এর বাড়ীতেই বসবাস করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, গত সোমবার (১লা মে) রাতে আমার একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা বাসা থেকে চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি জামাল উদ্দিন এর পাশের বাড়ী হাসু মিয়ার কাছে ২ শত টাকায় বিক্রি করে আকাশ। এ খবর পেয়ে আকাশকে খোঁজে বের করে ভ্যানগাড়ি দিয়ে বাড়ীতে নিয়ে আসি। আবেগেরবশত এলাকার লোকজন আকাশ মিয়াকে গাছের সাথে বেধে রাখে এবং মাথার চুল কেটে দেয়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান,


এ ঘটনায় থানার এস আই মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। চুরির ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় কিশোর আকাশ মিয়াকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 


Tag
আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৯২ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৯৯ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে