মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

.....

জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি' প্রতিপাদ্যে উদযাপিত হয়েছে দিবসটি।

বুধবার (৩ মে) দুপুরে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের উদ্যোগে শহরের শহীদ হারুন সড়কে একটি মিডিয়া হাউজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিবিএ'র সাংবাদিক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের প্রবীণ সদস্য বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, নেটওয়ার্কের সহ-সভাপতি বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন ও সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ ও দেশ টিভির সাংবাদিক সাঈদ পারভেজ তুহিন, কোষাধ্যক্ষ সময়ের আলোর সাংবাদিক মোস্তাফিজুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, ঢাকা নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সুমন মাহমুদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি দানবীয় আইন। এই আইন দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার যে অপপ্রক্রিয়া শুরু হয়েছে তা অত্যন্ত বিপদজনক। সাংবাদিকদের এ আইনের বাইরে রাখা হলে আরও বিস্তৃত ও বেগবান হবে গণমাধ্যমের কর্মপরিধি। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ধারাও হবে উজ্জ্বলতম ও গতিশীল।

বক্তারা মুক্ত গণমাধ্যমের বিষয়ে আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করাও গণমাধ্যমকে রুদ্ধ করার একটি অপচেষ্টা। নানা সময়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা-হত্যাও গণমাধ্যমকে পিষ্ট করার একটি বড় ষড়যন্ত্র। এই অপচেষ্টা ও ষড়যন্ত্র থেকে উত্তরণ ঘটিয়ে সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরকারের সহযোগিতা একান্ত কাম্য।

আলোচনা সভা শেষে বিশ্বে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন অপশক্তির নির্যাতনে নিহত সাংবাদিকদের শহিদি মর্যাদা দিয়ে তাঁদের স্মরণশ্রদ্ধায় একমিনিট নিরবতা পালন করা হয়।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মোঃ কবির হোসেন 

জামালপুর জেলা প্রতিনিধি 

মোবাইল নাম্বার -০১৭৬৫৪৭৯৮৭৬

০৩/০৫/২০২৩

আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৮৯৩ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯০১ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে