নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে সবুজ চাঁদরে ফুলের বিছানা পেতে রেখেছে পদ্মফুল


ময়মনসিংহের নান্দাইলে চারিআনিপাড়া ও ভাটি কান্দাপাড়া এলাকার মধ্যবর্তী বড়বড়িয়া বিলে, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুলের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যায় মন। যেন প্রকৃতি সেজেছে এক অপরূপ সৌন্দর্যে। পানির উপর বিছানো সারি সারি সবুজ পাতা আর পদ্মের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। দূর থেকে মনে হয় কেউ যেন সবুজ চাঁদরে ফুলের বিছানা পেতে রেখেছে।

চোখ জুড়ানো সবুজ পাতার মাঝে হালকা গোলাপি রংয়ের পদ্ম ফুলের উঁকি। ফোটা পদ্মের সাথে কুঁড়িগুলো মাথা তুলেছে নতুন করে ফোটার আশায়। সবুজ পাতা আর গোলাপী পদ্মের মিলন মেলায় মনের আনন্দে নির্ভয়ে বিচরণ করছে পানকৌড়ি আর ডাহুক। ফুটন্ত পদ্মের মাথায় খেলা করছে প্রজাপতি আর ভ্রমরের দল।

এ সৌন্দর্যে মনে আসে এক অন্য রকম প্রশান্তি। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু লোকজন আসছেন ময়মনসিংহের নান্দাইলে নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের পাশে চারিআনিপাড়া ও ভাটি কান্দাপাড়া এলাকার মধ্যবর্তী বড়বড়িয়া বিলে। স্থানীয়রা একে পদ্মবিল বলে ডাকে।

সরেজমিন দেখা যায়, পদ্মবিলে হাজার হাজার পদ্মফুল ফুটে আছে। দৃষ্টিনন্দন সাদা, লাল ও গোলাপী পদ্মফুলের ছড়াছড়ি। যেখানেই দৃষ্টি যাচ্ছে শুধু পদ্ম আর পদ্ম চোখে পড়ছে। নয়নাভিরাম পদ্মে প্রকৃতিকে এক অপরূপ সৌন্দর্যে যেন ফুটিয়ে রেখেছেন। বিকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ভ্রমণপ্রিয় লোকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। প্রায় দুই যুগ ধরে এভাবেই ফুটছে পদ্মফুল। 

স্থানীয়দের পালিত হাঁস,সাদা বক, পাতি বক, পানকৌড়িসহ বিভিন্ন ধরনের পাখি বিলটির সৌন্দর্য আরো বেশী ফুটিয়ে তুলেছে। বিলপাড়ের বাসিন্দারা রাতের বেলায় ডাহুক পাখির ডাকে এক অন্যরকম আনন্দ উপভোগ করেন। আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এই পদ্মফুল বেঁচে থাকে।

পদ্মফুল দেখতে পদ্মবিলে কেউ আসছেন পরিবারের সদস্য নিয়ে, আবার কেউ কেউ আসছেন বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে। বিকাল থেকেই তরুণ-তরুণীদের আড্ডা, আনন্দ আর হৈচৈ এ মুখরিত হয়ে উঠে পদ্ন বিলপাড়। বিল জুড়ে পদ্মফুলের সাথে ছবি তোলে ফ্রেমে বন্দি করে রাখছেন অনেকেই। ভ্রমণ পিপাসুরা মাতিয়ে তুলেন পুরো এলাকা। দিন দিন এটি দর্শনীয় স্থানে পরিণত হয়ে উঠেছে। এরই মধ্যে এ বিলটি ব্যাপক পরিচিতি লাভ করেছে।

স্থানীয় ভাটিপাড়া গ্রামের তিন শিশু নাহিদা, সিবুন এবং রাজিয়া পদ্মফুল তুলতে পদ্নবিলে এসেছে। পদ্মফুল হাতে তারা জানায়, ‘আমরা পদ্মফুল নিতে এখানে এসেছি। আমরা খুব খুশী, খুব ভালো লাগছে।’

নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। বিনোদন প্রিয় লোকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। যা ভ্রমণপিপাসুদের মুগ্ধ করছে।

Tag
আরও খবর


হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

১০৬২ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে