নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্ষমতা জবরদখলে বেপরোয়া হয়ে ওঠেছে মন্ত্রীরা : বিএনপি নেতা বাবু


বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'ক্ষমতা জবরদখলে বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগের মন্ত্রীরা। তাঁরা উন্নয়নের নামে এখন লুটপাটে ব্যস্ত। উন্নয়নের নাম ভাঙিয়ে তাঁরা দেশ ও জনগণকে মহাসঙ্কটে ফেলেছে। ধীরে ধীরে মন্ত্রীরা আসল খবর প্রকাশ করে দিচ্ছে। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আজীবন রাখতে মন্ত্রীরা ভারতের আশ্রয় চাচ্ছে। উদ্দেশ্য হাসিল করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশী রায়ে বন্দী করে রেখেছে। ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে আওয়ামী লীগ একদলীয় নির্বাচন প্রকল্প চালু করেছে। লুটপাট করতে তারা স্বৈরাচারের সীমানা ছাড়িয়েছে। দেশে আজ ক্লান্তিকাল চলছে। আওয়ামী লীগের স্বৈরাচারের কষাঘাতে দেশের মানুষের জীবনমান দুর্বিষ্য হয়ে পড়ছে।'


সোমবার (২২ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পৌর শহরের ধর্মকুড়া বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় সরকারকে 'জনবিচ্ছিন্ন' উল্লেখ করে জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'চাল, ডাল, তেলসহ নিত্য পন্যের মূল্য দফায় দফায় দ্বিগুণ হারে বাড়ানো হচ্ছে।'

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'দেখা হবে রাজপথে, কথা হবে ফোনে ফোনে। কারণ দেশে এখন স্বৈরশাসকের আজগুবি শাসন চলছে।'

এর আগে বেলা এগারোটায় পুলিশি বাঁধা অতিক্রম করে উপজেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ রেজভী আল জামালী রেঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন সাদা মিয়া, বিএনপি নেতা আবির আহম্মেদ বিপুল, যুবদল নেতা মাহফুজ্জামান লুলু, ছামিউল হক লাভলু, জাকির হোসেন জিয়াউল, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে দলীয় কার্যালয়ে জড় হন। পরে মিছিল বের করে নেতাকর্মীরা।

আরও খবর