নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক

জামালপুরের ইসলামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এঘটনায় কাইজার মিয়া (৪২) নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। 


রোববার (৭ মে) দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকা থেকে তাঁকে আটক করে গুঠাইল পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা। 

আটক কাইজার মিয়া চিনাডুলী ইউনিয়নের গামারিয়াপাড়া এলাকার মৃত মফিজল ইসলামের ছেলে এবং স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন বিকেলে গুঠাইল এলাকার যমুনার চরে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ নেতা-কর্মীরা একটি সমাবেশ করেন। বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি। 

শনিবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তাঁর ফেসবুক আইডি থেকে ওই সমাবেশের একটি ভিডিও পোষ্ট করেন। বিষয়টি নজরে আনলে মাঠে নামেন পুলিশ।



গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ফেসবুকে ওই ভিডিওটি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন, 'চিনাডুলী ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে স্লোগান ধরে সভা-সমাবেশ করেছেন। গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ।'


১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, যমুনাপাড়ের চর এলাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সহোদর বড় ভাই যুবলীগ নেতা আব্দুল হান্নান চিশতির নেতৃত্বে অর্ধশত লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আওয়ামী লীগের নানা স্লোগান দিচ্ছেন এবং দুই যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। 




ওই ভিডিওতে 'রাজপথ ছাড়ি নাই; শেখ হাসিনার ভয় নাই', 'শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম', 'টুঙ্গীপাড়ার শেখ মুজিব; লও লও লও সালাম' 'শেখ হাসিনা আসবে' ইত্যোকার নানা স্লোগান দিতে শোনা যায় সমাবেশে অংশকারীদের।




গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'চিনাডুলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল এবং ইউনিয়ন যুবলীগ কর্মী জিকরুল ইসলামের নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়েছে।'



গুঠাইল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, 'গত ঈদুল আজহার দিন যমুনার চরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা একটি সমাবেশ করে। তখন বিষয়টি প্রকাশ্যে আসেনি। ওসি স্যার আমার কাছে ভিডিও পাঠালে আমরা অনুসন্ধানে নেমে সমাবেশ অংশগ্রহণকারী কাইজার মিয়া নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছি।'

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এখন ব্যস্ত আছি। পরে কথা হবে।'


Tag
আরও খবর