নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায়




জামালপুরের বকশীগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিএফ কার্ডের অর্ধেক বিএনপির নেতা-কর্মীদের কব্জায়।


বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি বরাদ্দের এসব কার্ড বিএনপি নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করা হয়।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের কাছে কার্ডগুলো হস্তান্তর করেন। এ ঘটনায় সাধারণ মানুষ ও প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নের হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য সরকার ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী ইউনিয়নের জন্য ৮০ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ এসেছে।



স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মোট বরাদ্দের অর্ধেক অর্থাৎ ৪ হাজার ২৪টি কার্ড ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মাধ্যমে বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে। কার্ড হস্তান্তরের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল, সাধারণ সম্পাদক সফিউল আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কার্ড হস্তান্তরের কিছু ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।



স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, সরকার গরিব মানুষের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারা ভাগ বসিয়েছে। 


বেদেনা বেগম বলেন, দলীয় নেতাদের মাধ্যমে কার্ড বিতরণ করা হলে প্রকৃত গরিব মানুষ চাল পাবেন না। 


বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের কাছে বরাদ্দের অর্ধেক কার্ড দেওয়া হয়েছে।



উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু বলেন, গরিব মানুষের মাঝে বিতরণের জন্য কিছু কার্ড নেওয়া হয়েছে। এটা দোষের কিছু দেখছি না। 




আরও খবর