জামালপুরের ইসলামপুরে আসছে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই এবং চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। এ ছাড়া তিনি পশু
কোরবানি দেওয়ার বিষয়ে শরীয়তের হুকুম সম্পর্কে আলোকপাত করেন।
প্রশিক্ষণে পশু জবাই সম্পর্কে মুখ্য আলোচক ছিলেন উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম।
অন্যান্যের মধ্যে অংশ নেন জামিয়া মুফিজিয়া ডিগ্রীচর মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নুরুদ্দীন, চার নং চর হাশমতিয়া মাখজানুল উলুম মাদ্রাসা মুহতামিম মুফিজুর রহমান, জামিয়া ফারুকিয়া কান্দারচর মাদ্রাসা মুহতামিম আব্দুল মজিদ এবং চিনারচর মধ্যপাড়া মহিউস সুন্নাহ কওমী মাদ্রাসার মুহতামিম সিদ্দিকুর রহমান। এ ছাড়া স্থানীয় গোসত ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কোরবানি পশু জবাইয়ের নিয়ম এবং চামড়া সংরক্ষণ বিষয় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
৭ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৬ দিন ৫২ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
৪১ দিন ২৮ মিনিট আগে
৪১ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪২ দিন ২৫ মিনিট আগে