নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি

অপরাধ প্রতিরোধে জনগণের মধ্যে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য দিয়েছেন

জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী। 


শুক্রবার (৮ মে) জুমার নামাজের খুৎবার আগ মূহুর্তে ইসলামপুর থানা জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। 


ইমাম সাহেবের পাশে দাঁড়িয়ে মাইক্রো ফোনে ওসি আব্দুল কাইয়ুম গাজী বলেন, 'আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে হাট-বাজারসহ বিভিন্ন স্থানে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একজন কৃষকের সারা বছরের পরিশ্রম কোরবানির উদ্দেশে পালিত গরু। সেটা যদি চুরি হয়ে যায়, তাঁর আর কিছু থাকে না। পাশাপাশি নগদ টাকা চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটে। গরু বিক্রি কিংবা কোরবানির গরু কিনার জন্য হাট-বাজারে টাকা নিয়ে একা একা যাওয়াও ঠিক হবে না। কারণ একা পেয়ে টাকা ছিনতাই করে নিতে পারে। ঈদে জালটাকার ছড়াছড়ির ঘটনা ঘটে। এক্ষেত্রেও সকর্তা থাকতে হবে। কোথাও কোনো ধরনের অপৃত্তিকর ঘটনা ঘটলে, তাৎক্ষণিক থানা-পুলিশকে খবর দিতে হবে।'



ওসি আরও বলেন, 'এই উপজেলার নাম ইসলামপুর। এখানকার মানুষ যাতে ইসলামের মতোই থাকেন, সেই চেষ্টা করতে হবে। জুয়া ও মাদকমুক্তের লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং এক্ষেত্রে জনগণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। মাদকসেবী বা কারবারি সম্পর্কে যে কোনো তথ্য গোপনে জানালে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু পুলিশের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সচেতন ও দায়িত্বশীল জনগণের সম্মিলিত অংশগ্রহণ।'



মোবাইল কিংবা ইন্টারনেট জুয়াসহ নানা অপরাধে উঠতি বয়সী ছেলে-মেয়েরা যাতে আসক্তি না হয়। সেবিষয়ে গুরুত্বারোপ করেন ওসি আব্দুল কাইয়ুম গাজী। 

আরও খবর