জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনায় মাতবর মিয়া নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যুর খবর চাউর হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মারা গেছেন শামীম মিয়া (৩০) নামে এক যুবক।
আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে মেঘু মেম্বারের ছেলে।
শামীম মিয়ার বড় ভাই ও গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'আজ ভোর সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী মালপাড়া গ্রামে দশআনী নদীতে শিবজাল দিয়ে মাছ ধরতে যায় শামীম এবং প্রতিবেশী পল্লিচিকিৎসক মাতবর মিয়া। ভোর ৬টার দিকে নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। দূর থেকে এদৃশ্য দেখে স্থানীয়রা মনে করেন, বজ্রপাতে পল্লিচিকিৎসক মাতবর মিয়া মারা গেছেন। পরে তাঁরা মারা যাওয়ার খবর চাউর করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন আমার ছোট ভাই শামীম মিয়া মারা গেছেন। এ ঘটনায় আমরা হতবাক। শামীমের ঘরে দশ বছর বয়সী মোছা. ছামিয়া নামে এক পালক সন্তান রয়েছে।
তিনি আরও বলেন, 'বজ্রপাতের সময় অনেক দূরে অবস্থান করায় প্রাণে রক্ষা পায় পল্লীচিকিৎসক মাতবর মিয়া।'
শামীম মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে পারিবারিক গোরস্থানে শামীম মিয়ার লাশ দাফন করা হয়।
৭ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৬ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
৩২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪১ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
৪১ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৪২ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে