নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রেঞ্জে তৃতীয় বারের মতো 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত এএসপি ইমরুল হাসান

জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান আবারও ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত গত জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে  'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' ঘোষণা করা হয়। এনিয়ে তিনি তৃতীয় বারের মতো ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হলেন।


দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায়

অভিন্ন মানদণ্ডে প্রশংসনীয় অবদান রাখায় এএসপি ইমরুল হাসান 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' হিসেবে ভূষিত হন। 


পরে এএসপি মো. ইমরুল হাসানের হাতে ময়মনসিংহ রেঞ্জের 'শ্রেষ্ঠ সার্কেল' সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।



জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, 'অপরাধ দমন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফলতার স্বীকৃতি হিসেবে এএসপি মো. ইমরুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের মধ্যে 'শ্রেষ্ঠ সার্কেল' সম্মাননা দেওয়া হয়েছে।'



ইসলামপুর সার্কেলের এএসপি মো. ইমরুল হাসান বলেন, 'যেকোনো সম্মাননা কর্মজীবনে দায়িত্ব পালনে উৎসাহিত করে তোলে। এই সম্মাননা আমার একার  নয়। ইসলামপুর সার্কেলের অফিসার-ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এসপি স্যারের দিক নির্দেশনায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, মামলা নিষ্পত্তির গতিবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন যেকোনো সময়ের চেয়ে আমরা বাড়াতে পেরেছি।'


এএসপি ইমরুল হাসান আরো বলেন, 'নিয়মিত টহল জোরদার, দ্রুত অপরাধ উদ্ঘাটনসহ সাধারণ জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি করতে পেরেছি। ফলশ্রুতিতে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এখানকার মানুষের। ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাব।'


উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হন ইমরুল হাসান। এ ছাড়া জামালপুর এসপির কার্যালয়ে অনুষ্ঠিত একই বছরের নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলার 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হন তিনি। গত ২৮ জানুয়ারি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে  'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' হিসেবে ঘোষণা করা হয়। 


তবে এএসপি ইমরুল হাসানের 'অপেশাদারিত্ব আচরণে' ইসলামপুর থানায় জনবলের তীব্র সংকটে হত্যাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি না হওয়া,  এজাহারভুক্ত আসামি ধরাছোঁয়ার বাইরে থাকা এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণের বিষয়ে ইতিপূর্বে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন এএসপি ইমরুল হাসান।


আরও খবর