নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামপুরে ধানের শীষ প্রতীকের গণমিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ধানের শীষ প্রতীকের গণমিছিলে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চুন্নু ঢালী (৪৭) নামে বিএনপির এক মারা গেছেন। তিনি ইসলামপুর পৌর শহরের কলেজ মোড় এলাকার বাসিন্দা এবং পেশায় মাইকম্যান। 

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনাটি ঘটে। রাতে পৌরগোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় শেষে বিকেলে গণমিছিল বের হয়। এতে শুরু থেকেই অংশ নেন বিএনপি কর্মী ও মাইকম্যান চুন্নু ঢালী। 


গণমিছিলটি মন্ডলপাড়া জামে মসজিদের সামনে পৌঁছিলে সেখানে চুন্নু ঢালী শারিরীক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মিছিলে অংশ নেওয়া লোকজন তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল আজকের পত্রিকাকে বলেন, 'চুন্নু ঢালী বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাইকিংয়ের কাজ করে তিনি সংসার চালিয়ে আসছিলেন।  সোমবার বিকেলে বিএনপির গণমিছিলে হঠাৎ তিনি 

হৃদরোগে আক্রান্ত ন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী শোকাহত।' 

আরও খবর