নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জের 'বটগাছখ্যাত' বিএনপির সেই নেতাকে বিজয় করতে চরমোনাই পীরের আহ্বান

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বটগাছখ্যাত' বিএনপির সাবেক নেতা আব্দুর রউফ তালুকদারকে হাতপাখা প্রতীকে বিজয় করতে আহ্বান জানিয়েছেন দলটির আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, আব্দুর রউফ তালুকদার একজন প্রবীণ ও জনপ্রিয় ব্যক্তি। তাঁকে হাতপাখা প্রতীকে বিজয় করলে, এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে।


গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুরের বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী এক জনসভায় তিনি এসব কথা বলেন। 


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসন দেশবাসী দেখেছে। এখন আর নতুন করে উন্নয়নের ফুলঝুরি শোনার প্রয়োজন নেই।




ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিগত সরকারগুলোর শাসনামলে প্রকৃত উন্নয়ন কতটা হয়েছে, তা জনগণের জানা। তাই মিথ্যা আশ্বাসের রাজনীতি পরিহার করার সময় এসেছে। সঠিক জায়গায় ভোট দিলে সেটি পরকালে শান্তির উসিলা হতে পারে।


ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও ৫৪ বছর পেরিয়ে গেলেও সে আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এই দেশ একবার-দুইবার নয়, তামাম দুনিয়ায় দুর্নীতিতে পাঁচবার শীর্ষে উঠে এসেছে। যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তাদের শাসনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। তাদের আমলেই দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে এবং বিদেশি শক্তির তাবেদারি করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নুরুল করিম আকরাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহসভাপতিহাফেজ মো. সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি মো. হোসাইন আহমেদ এবং জামালপুর-২ ইসলামপুর আসনের প্রার্থী মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।


স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির ১৭ বছর সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকায়। তিনি চার মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচত হয়ে দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় থাকায় এলাকাবাসী দলমত-নির্বিশেষে অভিভাবক মেনে প্রবীণ এই সমাজসেবককে 'বটগাছ' উপাধিতে ভূষিত করেন। 


আব্দুর রউফ তালুকদার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের অনুসারী হিসেবে পরিচিত। আব্দুর রউফ ও তাঁর সমর্থকরা আবদুল কাইয়ুমকে জামালপুর-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আসনটিতে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে দলীয় প্রার্থী করা হয়েছে।

পরে গত ১৯ নভেম্বর আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আব্দুর রউফ তালুকদার। এরপর থেকে তাঁর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচরণা শুরু করেন। এর মধ্যেই গত ১৩ ডিসেম্বর তিনি ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগ দেন। ২২ ডিসেম্বর তিনি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


আরও খবর