নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামপুরে আইএইচটির ছাত্রাবাস থেকে গাঁজার গাছ জব্দের ঘটনায় ছাত্রলীগের ২ নেতাকে অব্যাহতি


জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাসের কক্ষ থেকে টবে চাষ করা একটি গাঁজার গাছ, মাদক গ্রহণের সরঞ্জামাদিসহ মদের খালি বেশকিছু বোতল  জব্দের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৪ জুন) রাত সাড়ে ৭টার দিকে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নূরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানা যায়।

অব্যাহতি পাওয়া ওই দুই নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রিফাত ফারাজি এবং ইসলামপুর পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. রায়হান। রিফাত ফারাজি আইএইচটির প্রথম বর্ষের এবং রায়হান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দলীয় প্যাডে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. রিফাত ফারজিকে উপজেলা ছাত্রলীগের সদস্যপদ থেকে এবং মো. রায়হানকে পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার  সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। 

এছাড়া কেনো তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, এবিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে উপযুক্ত কারণসহ সশরীর উপস্থিত হয়ে লিখিত জবাব উপজেলা ছাত্রলীগের দপ্তর শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নূরে আজাদ ইমরান বলেন, প্রাথমিকভাবে তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে আইএইচটির শিক্ষার্থীরা তাঁদের দুজনের মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তাঁদের সাময়িক অব্যাহতি দেওয়াসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় আইএইচটির ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছাত্রাবাসে গভীর রাতভর তল্লাশি চালান। এ সময় ছাত্রাবাসের বায়েন্দা থেকে টবে চাষ করা একটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন কক্ষ থেকে সাতটি মদের খালি বোতল, মাদক গ্রহণের সরঞ্জাম জব্দের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুধু গাঁজাগাছ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন।' 

ছাত্রাবাস থেকে গাঁজার গাছ জব্দের বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও খবর