নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিংহজানী বিদ্যালয়ে 'ট্যাব বিতরণ' নিয়ে 'অপপ্রচারের' অভিযোগ তোলে শিক্ষকদের সংবাদ সম্মেলন

জামালপুর শহরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে 'ট্যাব বিতরণ' নিয়ে শামীমা ইয়াসমিন নামে এক অভিভাবকের বিরুদ্ধে 'অপপ্রচারের' অভিযোগ তোলে সংবাদ সম্মেলন ডেকে প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার (২ জুন) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান বলেন, সদর উপজেলার নান্দিনা গ্রামের মতিউর রহমানের ছেলে সাফায়াত হোসেন ও মেয়ে জান্নাতুল বাকিয়া আমার বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনই দুই শ্রেণিতে প্রথম স্থানে রয়েছে। কিন্তু ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তারা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। আমি সরকারি ট্যাব বিতরণে বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকদের তালিকা প্রণয়নের নির্দেশ দেই। শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতির ভিত্তিতে তারা তালিকা প্রণয়ন করেন। এতে ওই দুই শিক্ষার্থী অনুপস্থিতির কারণে তালিকা হতে বাদ পড়ে। ফলে তারা ট্যাব পায়নি।

তিনি আরও বলেন, ওই দুই শিক্ষার্থীর মা শামীমা ইয়াসমিন আমাকে মোবাইল ফোনে এ বিষয়ে জিজ্ঞেস করলে তাঁকে আমি বিদ্যালয় আসতে বলি। তিনি বিদ্যালয়ে এসেই ছেলেমেয়েরা ট্যাব পেলোনা কেন, এ বিষয় নিয়ে হট্টগোল শুরু করেন। শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে তাঁকে অবগত করা হলে তিনি আরও উত্তেজিত হয়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন যা অত্যন্ত দুখঃজনক। তাঁর আচরণে আমিসহ উপস্থিত শিক্ষকেরা মর্মাহত হয়েছেন। এছাড়া ওই শিক্ষার্থী দু'জন তালিকা থেকে বাদ পড়ায় ইতিমধ্যে আমি স্বপ্রণোদিত হয়ে তাদেরকে সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে এক পত্র প্রেরণ করেছি।

প্রধান শিক্ষক বলেন, গত ৩১ মে জামালপুর প্রেসক্লাবে 'সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ট্যাব বিতরণে অনিয়ম' শীর্ষক এক সংবাদ সম্মেলন করেন ওই দুই শিক্ষার্থীর মা শামীমা ইয়াসমিন। সংবাদ সম্মেলনে তিনি অসত্য তথ্য ও বানোয়াট প্রসঙ্গের অবতারণা করেন। এ নিয়ে যেসব মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে তাতে ভুলতথ্য পরিবেশন করেছেন ওই অভিভাবক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর