নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের আর্থিক সহায়তায় উদ্ধারকৃত নবজাতকের লাশের সৎকারের ব্যবস্থা

জামালপুরের ইসলামপুর উপজেলায় পরিচয়হীন এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। পরে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিমের আর্থিক সহায়তায় উদ্ধারকৃত ওই নবজাতকের লাশের সৎকারের যাবতীয় ব্যবস্থা করা হয়।


থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে

ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় কলাগাছের খোল শুইয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।


ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিচয় না পাওয়ায় মৃত নবজাতকের লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম বরাবর আবেদন করেছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।


গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, কে-বা কারা নবজাতকের মৃতদেহ ফেলে যায়। পরে থানায় গিয়ে

পুলিশের মাধ্যমে আমার ব্যক্তিগত অর্থে আইনি প্রক্রিয়ায় নবজাতকের লাশের সৎকারের যাবতীয় ব্যবস্থা নিয়েছি।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, কে-বা কারা কেনো কি কারণে নবজাতকের লাশ ফেলে যায়, এ বিষয়টি তদন্ত চলছে।'

আরও খবর