নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাতীয় পার্টি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, 'দেশের বৃহতর উন্নয়ন জাতীয় পার্টির শাসনামলেই হয়েছে। জাতীয় পার্টি মানেই উন্নয়ন। জাতীয় পার্টি মানেই পরিবর্তন। জাতীয় পার্টি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সেকরণেই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জনগণ মনে করে, জাতীয় পার্টি মানেই গণমানুষের দল।'


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় পার্টির আয়োজনে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির ওই নেতা এসব কথা বলেন।


মোস্তফা আল মাহমুদ আরও বলেন, 'আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দেওয়া হবে। গতবারের মতো আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে অতিতের মতই দেশে উন্নয়নের প্লাবন সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবগুলো উপজেলায় গড়ে তোলা হবে শিল্প কারখানা।'


জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, 'মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। দেশের উন্নয়নের জন্য রাজনীতি করি। লুটপাট পছন্দ করি না বলেই জাতীয় পার্টির রাজনীতি করি। উন্নয়নের নামে পকেট ভর্তি করা হচ্ছে। এক শ্রেণির রাজনৈতিক দুর্বৃত্তরা উন্নয়নের নাম ভাঙিয়ে জনগণের অর্থ লুটেপুটে খাচ্ছে। সবমিলিয়ে উন্নয়নের জিগির গেয়ে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। জাতীয় পার্টি এ ধরণের তামাশার উন্নয়নে বিশ্বাস করে না। প্রকৃত পক্ষে উন্নয়ন করতে জাতীয় পার্টির বিকল্প নেই। সেকারণেই জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।'


 এ সময় মোস্তফা আল মাহমুদ অতিতে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন উপজেলা পরিষদ সৃষ্টি, শুক্রবার সরকারি ছুটি এবং রেলখাতসহ দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন।


উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব জিল্লুর রহমান বিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক হারুন অর রশিদ,  সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুয়েল সরকার, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।


ইফতার মাহফিলে এতে অংশ নেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারীকর্মী।


আরও খবর