নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল

গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলা সদরে গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিনের সঞ্চালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. সাহেদ আহমদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মেম্বার।

এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান, জসীম উদ্দিন, মোহাম্মদ মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম (মেম্বার), যুবদল নেতা আজাদুর রহমান, লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযুদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, মোশাররফ হোসেন, ইসলাম উদ্দিন, জাকারিয়া পাপলু, ইসমাইল আলি ও বিএনপি নেতা বাবুল আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগ ও আনন্দ মিছিল শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসাধারণের কাছে ভোট চান।

Tag
আরও খবর