নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড়, দুর্ভোগে স্থানীয়রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড়, দুর্ভোগে স্থানীয়রা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণার পর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ বাড়িতে ভোট দিতে যাওয়া মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়। সকাল থেকে ঘটে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেকেই হাতে ব্যাগ-পোটলা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গাড়ির জন্য। নির্বাচন উপলক্ষ্যে পরিবার ও ভোটার এলাকায় ফেরার এই স্রোত ঘাটে বাড়তি চাপ সৃষ্টি করেছে। ঢাকা থেকে বাড়ি ফেরত এক যাত্রী বলেন, “নির্বাচনের জন্য আমাদের ছুটি হয়েছে। এবার নিজের ইচ্ছায় ভোট দিতে পারব—এই আশায় বাড়ি ফিরছি।


” আরেক যাত্রী জানান, “আগের অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার পরিস্থিতি ভালো হবে মনে করেই আগেভাগে রওনা দিয়েছি।” তবে দূরপাল্লার যাত্রীদের চাপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা। দৌলতদিয়া ও আশপাশের এলাকার অনেক যাত্রী অভিযোগ করে বলেন, ঘাটে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। প্রায় সব যানবাহনই দূরপাল্লার যাত্রী বহনে ব্যস্ত থাকায় স্থানীয়দের যাতায়াত ব্যাহত হচ্ছে। স্থানীয় এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জরুরি কাজে যেতে হচ্ছে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। সব গাড়ি দূরের যাত্রী নিয়ে চলে যাচ্ছে।” এদিকে দৌলতদিয়া ঘাটে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে।


গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, “নির্বাচন উপলক্ষ্যে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ফেরিঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।” নির্বাচন যত ঘনিয়ে আসছে, দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভিড় আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
আরও খবর