নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মোটরসাইকেল উদ্ধার রাজবাড়ীতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার ভোর রাত ৪ টা থেকে ৬টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়া গ্রামে অভিযান পরিচালিত হয়। এসময় (১) মোঃ আশিক(২) মোঃ সুজন,উভয় পিতা শাহজাহান তাদের বাড়িতে অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তি পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের বসতবাড়ি থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।এসময় তাদের বাড়ির আসামিদ্বয়ের নিজ কক্ষ থেকে ১টি ৯ এমএম বিদেশি পিস্তল (মেড ইন USA),১টি পিস্তলের ম্যাগাজিন,১ রাউন্ড পিস্তল অ্যামুনিশন,১টি চাইনিজ কুড়ালসহ ১টি মোটরসাইকেল (সুজুকি জিক্সার ২৫০ সিসি) উদ্ধার করা হয়। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ বাহিনীর এই অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া এলাকায় বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত দু’জনকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরও খবর