নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পায়াকট সেফ হোমে ইনার হুইল ক্লাবের অনুপ্রেরণামূলক পরিদর্শন

পায়াকট সেফ হোমে ইনার হুইল ক্লাবের অনুপ্রেরণামূলক পরিদর্শন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ পরিচালিত সেফ হোম পরিদর্শন করেছেন ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫-এর সদস্যবৃন্দ। ২০০০ সালে প্রতিষ্ঠিত পায়াকট বাংলাদেশ দৌলতদিয়ার অসহায় নারী ও শিশুদের পুনর্বাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই বছরে সংস্থাটি স্থাপন করে “পায়াকট সেফ হোম”, যেখানে বর্তমানে ১৫ জন শিশু নিরাপদ আশ্রয়, শিক্ষা ও মৌলিক সুযোগ-সুবিধা নিয়ে বেড়ে উঠছে। ২০০৭ সাল পর্যন্ত বাহ্যিক অনুদানে পরিচালিত হলেও, এরপর থেকে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহনাজ রাফাত, ডেপুটি ডিরেক্টর, পায়াকট বাংলাদেশ; এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনজিদা আক্তার লিপি, প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসায়েলা করীম, চেয়ারম্যান, ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৫। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন আক্তার চৌধুরী, সৈয়দ আনিস রাখি (ভাইস প্রেসিডেন্ট), রুকসানা নেওয়াজ (ট্রেজারার) এবং ক্লাবের অন্যান্য সদস্য ডা. নাসিমা আক্তার, শারমিন হুসাইন, শাহানাজ মাহমুদ মিতা, কাজী ইসমত আরা মিলি, ডা. ফারজানা ইসলাম সম্পা, মুন্নুজান বেগম, ফাতেমা হাসনাত ও জেরিফা হোসেন। প্রধান অতিথি মোসায়েলা করীম তার বক্তব্যে বলেন, “পায়াকট বাংলাদেশ দীর্ঘদিন ধরে অসহায় নারী ও শিশুদের কল্যাণে মানবিক কাজ করে যাচ্ছে। আমরা এই মহৎ উদ্যোগের সঙ্গে সবসময় একাত্ম থাকব।” এ সময় তিনি শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু উপহার সামগ্রী প্রদান করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে যৌনকর্মী নারীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ১০ জন নারীকে জরায়ুমুখে ক্যান্সারের প্রতিরোধক টিকা প্রদান করা হয়।
আরও খবর