নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দের অফিসার ক্লাবের আয়োজনে ইউএনও নাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা

গোয়ালন্দের অফিসার ক্লাবের আয়োজনে ইউএনও নাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা

গোয়ালন্দের অফিসার ক্লাবের আয়োজনে ইউএনও নাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা



 


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানকে বিদায় জানিয়ে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।


বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা ইউএনও নাহিদুর রহমানের দায়িত্বকালীন সময়ের নিষ্ঠা, কর্মদক্ষতা, জনসেবায় আন্তরিকতা ও মানবিক আচরণের প্রশংসা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সমাজসেবা অফিসার রুহুল আমিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


শেষে ইউএনও নাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়। বক্তারা বলেন, তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সদালাপী আচরণ গোয়ালন্দের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


এর আগে গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও মো. নাহিদুর রহমানকে বদলি করা হয়। প্রেষণ-১ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. নাহিদুর রহমানকে বদলিপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছিল গোয়ালন্দের ইউএনও হিসেবে তার শেষ কর্মদিবস।


এ-সময় বক্তারা আশা প্রকাশ করেন, ইউএনও নাহিদুর রহমান নতুন কর্মস্থলেও তাঁর দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে প্রশাসনিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।


আরও খবর