নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী ৫ অক্টোবর বিএনপির জনসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় দৌলতদিয়া রেস্ট হাউস মাঠ প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা বসে। দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডলের সভাপতিত্বে ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আয়ুব আলী খান এবং দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান উদ্দিন আহমেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রোস্তম আলী মোল্লা এবং দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সরোয়ার মোল্লাসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আগামী ৫ অক্টোবরের জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের ঐক্য ও আন্দোলন জোরদারের উপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে থাকবে। তারা আসন্ন জনসভাকে সফল করতে স্থানীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও খবর